Header Ads

ad728
  • Breaking News

    সাবেক ছাত্রলীগ নেতা আকাশের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন


    সিরাজগঞ্জ শহরের জানপুর এলাকাবাসীর উদ্যোগে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বিন আকাশের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লিমনের নেতৃত্বে, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বিন আকাশের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

    এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি আল আমিন খান, জানপুর গ্রামের লিটন, খাইরুল, প্রিয়াঙ্কাসহ শেখ বিন আকাশের পরিবারের স্বজনরা  উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে বক্তাগন বলেন, সুমন ও শাহাদাত দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ শহরস্থ জানপুর সহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। এছাড়াও তারা বিভিন্ন অনৈতিক কাজ করে থাকে, যাতে করে এলাকার যুব সমাজ ধ্বংশ হয়ে যাচ্ছে।

    এসব কাজে বাধা প্রদান করলে শেখ বিন আকাশের সাথে বিরোধীতা সৃষ্টি হয়। এতে করে আকাশ ও তার ভাই বিদ্যুত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই নেক্কারজনক হামলায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান এলাকা বাসী।


    নিউজ ডেস্কঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728