রানীশংকৈল পরিষদের পুকুরপাড়ে মিনি পার্কের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্প ও রাজস্ব অর্থায়নে সোমবার (২২ নভেম্বর) সন্ধায় পরিষদের পুকুর পাড়ে মিনি পার্কের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম এমপি ও ৩আসনের সংসদ সদস্য জাহিদুর ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন উপজেলা পরিষদে এরকম একটি মিনি পার্ক তৈরি করায় ইউএনও প্রশংসার দাবিদার বটে৷ পরিষদে আসা অনেকেই ৫৩০ মিঃ দৈর্ঘ্য এ রাস্তায় শারীরিক ব্যয়াম করবে এবং বিভিন্ন জায়গায় স্থাপিত ছোট ছোট ব্যাঞ্চে বসে থাকতে পারবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার এটি একটি মাইফলক,
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, আ’লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ শেখ, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আবুল হোসেন (মাস্টার), আবুল কালাম, জমিরুল ইসলাম, আতিকুর রহমান বকুল, সাবেক ভিপি কামাল, স্থানীয় সংবাদ কর্মীগন, সরকারী কর্মকর্তা ও আ”লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
কোন মন্তব্য নেই