জেলহত্যা দিবসে পুলিশ সুপার মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি।
জেলহত্যা দিবস/২০২১ উপলক্ষে বাংলাদেশের অন্যতম নেতার মৃত্যুবার্ষিকীতে স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম. মনসুর আলী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় চার নেতার জন্য দোয়া ও মাগফেরাত কামনা করা হয়।
এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিউজ ডেস্কঃ
কোন মন্তব্য নেই