ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অফিস ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত কর্মী - সমর্থকদের দুটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ।
এদিকে নৌকা প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন মিঞার দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে । গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়ল হাট ও বালিয়া বাজারে এ ঘটনা ঘটে । নৌকা প্রতীক ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থীদের অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা একে অপরে এ ঘটনা ঘটিয়েছে ।
এ বিষয়ে আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন , ‘ মোড়লহাটের পাশে নৌকা প্রতীকের প্রার্থীর বাড়ির পাশ দিয়ে আমার ভাতিজা মাহাবুব আলম ও ভাতিজা আপেল আলী গত মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারে গেলে নৌকা প্রতীকের কর্মী - সমর্থকদের মারধর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন । বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসা দিয়ে গতকাল বুধবার সকালে বাড়িতে নিয়ে এসেছি । ' আহত মাহাবুব আরও বলেন , ‘ ভোটারেরা আমাকেই ভোট দিবেন জানতে পেরে এসব বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে ।
এর আগেও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে তারা । ” তবে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন মিঞা বলেন , ‘ বালিয়া বাজার ও মোড়লহাটে দুটি নির্বাচনী প্রচার কার্যালয় ভাঙচুর করেছে
মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের কর্মী সমর্থকেরা । ' বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক বাশার জানান এ পর্যন্ত কোন প্রার্থীই থানায় লিখিতভাবে কোনো অভিযোগ জমা দেয়নি ।
মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
কোন মন্তব্য নেই