হবিগঞ্জ চৌধূরী বাজারে জেলী মিশ্রিত চিংড়ি ও নকল কসমেটিকস বিক্রয় করায় জরিমানা।
গত ২ নভেম্বর মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা এর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে, শহরের চৌধুরী বাজার এলাকায় মাছ বাজারে বিষাক্ত জেলী মিশ্রিত চিংড়ি বিক্রয় করায় দায়ে এক মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা ও নকল ভেসিলিন বিক্রি করায় রিপন স্টোরকে ৭-হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকার কারণে আরেফিন মাংসের দোকান-কে ২ টাকা সহ মোট ১১,০০০ জরিমানা করা হয় ।
অভিযানে সহযোগীতা করেন জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খানসহ পুলিশের একটি টিম ।
অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি
কোন মন্তব্য নেই