Header Ads

ad728
  • Breaking News

    পীরগঞ্জে ডি এন ডিগ্রী কলেজে মাদক বিরোধী আলোচনা সভা


    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঠাকুরগাঁও মাদক বিরোধী ডি এন  ডিগ্রী কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    গতকাল সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা  ঠাকুরগাঁও এর আয়োজনে ডিএন ডিগ্রী কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় ডিএন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ ফয়জুল ইসলামের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দ, ডিএন ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় সহ কলেজের শিক্ষকবৃন্দ প্রমুখ। কুফল  এবং এর প্রতিকার বিষয়ে বিষদ আলোচনা করেন। এছাড়াও অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

    আলোচনা শেষে ছাত্র- ছাত্রীদের একটি করে জ্যামিতি বক্স ও একটি করে স্কেল প্রদান করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে।


    মোঃ লাতিফুর রহমান লিমন,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728