Header Ads

ad728
  • Breaking News

    পীরগঞ্জে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা


    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শীতের আগমনী বার্তায় লেপ-তোষক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা।

    শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসেবে লেপ-তোষক বানাতে ক্রেতারাও ভিড় করছে দোকানগুলোতে। অনেকেই আবার ব্যস্ত নিজের পুরনো লেপ-তোষক মেরামতে।

    স্থানীয় ব্যবসায়ী ও কারিগররা জানান করোনা পরিস্থিতির কারণে গত বছরের তুলনায় এবারের শীতে লেপ-তোষকের চাহিদা একটু বেশি দেখা গেলেও। তাছাড়াও এই অঞ্চলে এখনো ধান কাটা পুরোপুরি শুরু হয়নি। তাই গ্রামাঞ্চল থেকে লেপ-তোষকের চাহিদা তেমন আসছেনা। তবে শীত বাড়ার সাথে সাথে চাহিদা বাড়তে পারে এমনটাই আশা করছেন ব্যবাসায়ীরা।

    প্রচলিত রীতি অনুযায়ী পৌষ ও মাঘ মাস শীতকাল। তবে বাংলাদেশে কার্তিক মাসের প্রথম দিকেই বৃষ্টি হওয়ার কারনেই শীতের আগমনী বার্তা শুরু হয়। তাই শীত মোকাবিলায় আগাম প্র¯ুÍতি হিসাবে ব্যবসায়ীরা গ্রাহকের চাহিদা অনুযায়ী লেপ-তোষক তৈরি করে দোকানে মজুদ করে রাখছেন।

    উপজেলা ও পৌর শহরের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে শীতের আগাম প্রস্তুতির জন্য লেপ-তোষক বানাতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। কারিগররাও এসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

    এ বছর একটি লেপ তৈরি করতে নয় শত টাকা থেকে ১৫শত টাকা পর্যন্ত খরচ হচ্ছে। তোষক বানাতে খরচ পড়ছে ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা। এক্ষেত্রে একটি লেপ বা তোষক তৈরিতে একজন কারিগর ১৬০ টাকা করে মজুরি পান।

    পৌর শহরের সোহেল  কারিগর লিটন  বলেন, একটি লেপ বা তোষক তৈরিতে একজন কারিগরের সময় লাগে ১ ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে ৮ থেকে ১০টি লেপ বা তোষক তৈরির কাজ করে থাকেন।

    পৌর শহরের ইমদাদ হোসনে বলেন, শীত মওসুমে তিন মাস কারিগররা যে হারে লেপ-তোষক তৈরির কাজ পান বছরের বাকি সময় তাদের এই কাজ থাকেনা। তখন তারা অন্য পেশায় নিয়োজিত হন। এ বছর কাজের চাহিদা কম থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি কারিগরদেরও উপার্জন কমে গেছে। তবে শীত বাড়ার সাথে সাথে চাহিদা বাড়তে পারে।



    মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728