Header Ads

ad728
  • Breaking News

    পীরগঞ্জে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড


    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নাজমুল হোসেন (২৬) আপেল (২২) নামে দুই যুবককে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (০৬ ডিসেম্বর) বিকালে পীরগঞ্জ উপজেলার জগথাঁ বিলডাঙ্গী গ্রাম থেকে নাজমুলকে ও সেনুয়া চৌরাস্তা মোড় থেকে আপেলকে গ্রেফতার করা হয়।

    আটক নাজমুল হোসেন জগথাঁ উপজেলার বিলডাঙ্গী গ্রামের সোলেমান আলী ভুট্টুর ছেলে ও আপেল সেনুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

    ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে আটক নাজমুলের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও আপেলের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান দুইজনের কাছ ৫০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। ইউএনও স্যার আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়েছেন।

    পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ী নাজমুল হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও আপেলকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


    মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728