কামারখন্দে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী ৪জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ডিসেম্বর) কামারখন্দ উপজেলা শাখার আওয়ামিলীগের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়।
কামারখন্দ উপজেলা শাখার আওয়ামীলীগের লিখিত বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ ৪র্থ ধাপে নির্বাচনে জামতৈল, ভদ্রঘাট, রায়দৌলতপুর ইউপি নির্বাচনে বাংলাদেশে আওয়ামীলীগ স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড থেকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি মোঃ মোকবুল হোসেন, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আব্দুল মালেক খান, রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আব্দুর রশিদ আকন্দ নৌকা প্রতীক পেয়েছেন।
এছাড়াও ভদ্রঘাট ইউনিয়ন থেকে স্বতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো.এনামুল হক রঞ্জু ,
রায়দৌলতপুর থেকে স্বতন্ত্র চোশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মোকতেল হোসেন মোল্লা,
রায়দৌলতপুর ইউনিয়ন থেকে স্বতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.শরীফুল ইসলাম মুঞ্জু,
জামতৈল ইউনিয়ন থেকে স্বতন্ত্র আনারস প্রতীক নিয়ে জামতৈল ইউনিয়ন আওয়ামীলীগের ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মো.আল মামুন জুয়েল।
এসময়ে দলের সিদ্ধান্ত না মেনে সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো.এনামুল হক রঞ্জু, রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মোকতেল হোসেন মোল্লা, রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.শরীফুল ইসলাম মুঞ্জু, জামতৈল ইউনিয়ন আওয়ামীলীগের ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মো.আল মামুন জুয়েল বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন ও প্রচার করছেন । দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের সাময়িকভাবে সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের অনুলিপি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেনের কাছে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷
ইয়াছিন কবির, কামারখন্দ, সিরাজগঞ্জ
কোন মন্তব্য নেই