Header Ads

ad728
  • Breaking News

    গ্রেফতার ভয়ে পুরুষরা গ্রাম ছাড়া


    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঘিডোবে নির্বাচনী সহিংসতায় বিজিবি’র গুলিতে তিন জন নিহত ও ৫ জন আহত হওয়ার ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। বন্ধ রয়েছে দোকান পাট।

     পুলিশের মামলার ভয়ে গা ঢাকা দিয়েছেন বেশির ভাগ পুরুষ। কান্না থামছে না কোন পরিবারেই। শিশু ও মহিলারা হয়ে পড়েছেন অসহায়। যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন, ভয়ের কিছুই নাই। কোন নিরিহ মানুষ হয়রানি করা হবে না। 

    সরেজমিনে দেখা যায়, ঘিডোব সহ আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে দোকান পাট। সহিংসতার ঘটনায় গত সোমবার (২৯ নভেম্বর) অজ্ঞাতনামা ৭০০ গ্রামবাসির নামে পুলিশ মামলা করায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন ঘিডোব সহ আশ পাশের গ্রামের কয়েক হাজার পুরুষ। মহিলা, শিশু আর বৃদ্ধ ছাড়া তেমন কোনো পুরুষ লোকের দেখা মিলছে না।

    কয়েক জন নারী জানান, এ এলাকার মানুষ শান্ত প্রকৃতির। ভোটের সঠিক ফলাফলের দাবি করাই তাদের কাল হয়ে দাড়িয়েছে। আমরা কখনো এমনটা চাইনি। 

    এ নির্বাচনটি আমাদের জন্যে দুর্ভাগ্য বয়ে এসেছে। তারা আরও জানান, ৭০০ জনের নামে মামলা হওয়ার খবর জানা জানি হওয়ার পর থেকে গ্রামের পুরুষরা দিনের বেলায় লুকো চুরি করে এলাকায় আসলেও রাতে পালিয়ে থাকছেন অন্যত্র। আমরা নারীরাও ভয় পাচ্ছি। আটকের শঙ্কায় আছি। তবে ছেলে-মেয়েদের ভয়ে ভয়ে বাড়িতেই আছি। গুলিতে মারা যাওয়া ঘিডোবের আদিত্যের মা পারবতি রানী কান্না জড়িত কন্ঠে বলেন, আমর বুকের ধন চলে গেল। শুনলাম আবার আমাদের নামেই মামলা। 

    ছেলে হারানোর শোকের সঙ্গে গ্রেফতারের ভয়ে বাড়ির লোক এখন ফেরারি। হাবিবপুরে মারা যাওয়া সাহাবলি ও মজাহারুলের বাড়িতেও কান্না থামছে না। স্ত্রীরা স্বামীর জন্য ডুকড়ে ডুকড়ে কাঁদছেন। ছোট শিশুরা কাঁদছেন পিতার জন্য।এদিকে হতাহতের ঘটনায় পুলিশের রংপুর রেঞ্জ থেকে গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছেন। 

    বুধবার দুপুরে কমিটির প্রধান রংপুরের এডিশনাল ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান শফির নেতৃত্বে তদন্ত কমিটি সদস্যরা ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করে স্থানীয়দের জবানবন্দী লিপিবদ্ধ করেছেন। পরে এলাকাবাসীর উদ্দেশ্যে তদন্ত কমিটির প্রধান এডিশনাল ডিআইজি বলেন, হতাহতের ঘটনায় কোন নিরিহ মানুষকে হয়রানি করা হবে না। 

    এ নিয়ে গ্রামবাসিদের আতংকিত হওয়ার কিছুই নেই। সঠিক তদন্ত করে কেবল মাত্র দোষীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তদন্ত কমিটির সদস্য রংপুর রেঞ্জের এসপি খন্দকার খালিদ বিন নুর এবং পীরগঞ্জের এএসপি (সার্কেল) আহসান হাবির সহ জেলা ও উপজেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

    উল্লেখ্য, উপজেলার ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটের ফলাফলকে কেন্দ্র করে ২৮ নভেম্বর রাতে বিজিবি’র গুলিতে ৩ জন মারা যায়। আহত হয় ৫ জন। 


    মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728