Header Ads

ad728
  • Breaking News

    হরিপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের রাজ্জাক আটক


    ঠাকুরগাঁওয়ের হরিপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাক কে আটক করেছে হরিপুর থানা পুলিশ।

    বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা চৌরঙ্গী বাজারে ইসলামিক ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেল চুরি করার সময় হাতেনাতে তাকে আটক করে হরিপুর থানা পুলিশের এসআই আবু ঈশা ও এস আই রাকিবুল ইসলাম রাকিব ও সঙ্গীয় ফোর্স।

    আটক আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাক(৩৮) রানীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

    এজাহার সুত্রে জানা যায় বুধবার বিকেলে রাজ্জাকসহ ৪/৫ জন চোর মটরসাইকেল চুরি করে পালানোর সময় স্হানীয় লোকজন দেখে তাকে আটক করলে বাকিরা পালিয়ে যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাককে আটক করে।

    আব্দুল আউয়াল নামে একজন বাদী হয়ে হরিপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে আব্দুর রাজ্জাককে ঠাকুরগাঁও কোর্টে সোর্পদ করে।

    হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান রাজ্জাকের নামে হরিপুর থানাসহ বিভিন্ন থানায় ৩৫ টির বেশি মামলা রয়েছে।


    মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728