Header Ads

ad728
  • Breaking News

    প্রকাশ্যে সদর হাসপাতালের টেজনোলজিস্টকে কুপিয়ে হত্যা।

    হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনোশিয়ান) সাইফুল ইসলামকে (২৮) কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার বিকেল ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেয়ার পর তিনি  মারা যান। নিহত সাইফুল ইসলাম জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

    দুপুর আড়াইটার দিকে শহরের টাউনহল রোড এলাকায় তাকে প্রকাশ্যে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. মমিন উদ্দিন জানান, সাইফুল ইসলাম হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনোশিয়ান) হিসেবে প্রায় ১৮ মাস ধরে দায়িত্ব পালন করে আসছেন। 

    মঙ্গলবার দুপুরে শহরের টাউনহল রোড এলাকায় প্রয়োজনীয় কাজ শেষে রিকশায় হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে উপর্যপুরি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট পাঠানো হয়। 

    সেখানে নিয়ে যাওয়ার পর মারা যান।হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে।’  কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।


    হবিগঞ্জ প্রতিনিধি।। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728