হবিগঞ্জের নবীগঞ্জে গলাকাটা তরুণীর মরদেহ উদ্ধার।
গতকাল ২৭শে ডিসেম্বর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় হাত-পা বাঁধা গলাকাটা অবস্থায় জবা বেগম (১৭),নামে তরুণীর হাত,লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
নিহত তরুনীর বাড়ি নবীগঞ্জ উপজেলার ২ নং বড় ভাকৈর (পূর্ব)ইউনিয়নের বাগাউড়া গ্রামের সুফি মিয়ার মেয়ে। স্থানীয় হরিনগর হাসপাতাল সংলগ্ন আমন জমি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
জানাযায়, গতকাল সকালে স্হানয়ীরা মরদেহ পড়ে থাকতে দেখে পরে নবীগঞ্জ থানায় সংবাদ দিলে একদল পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল তৈরী করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়
হবিগঞ্জ প্রতিনিধি।।
কোন মন্তব্য নেই