শিবগঞ্জে গ্রামপুলিশ সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরন
মিজানুর রহমান ঃ বগুড়ার শিবগঞ্জে ব্যক্তি উদ্যোগে গ্রামপুলিশ সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক মোঃ শাহিনূর ইসলাম এর উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায়, আপামর জনসাধারণের সাথে সরাসরি সম্পৃক্ত গ্রামপুলিশ সদস্যদের প্রেরণা যোগাতে এই উপহার সামগ্রী বিতরন করেন তিনি। এভাবে তিনি নানাবিধ সামাজিক কাজে উৎসাহ প্রেরণা জুগিয়ে থাকেন।
এ ব্যাপারে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক মোঃ শাহিনূর ইসলাম জানান, গ্রাম পুলিশরা কাজ করে যাচ্ছে সেবকতার প্রতীক হিসেবে। যারা সবচেয়ে কম বেতনে বেশি কাজ করেন। আগামীতেও এ ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই