Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ায় জিপিএ-৫ এ আবারও শীর্ষে আজিজুল হক কলেজ


     নজরুল ইসলাম জাকি : বগুড়া জেলায় সবাইকে ছাড়িয়ে এবারের এইচএসসি পরীক্ষায় এ প্লাসের দিকে দিয়ে শীর্ষে রয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ। এছাড়াও দ্বিতীয় অবস্থানে রয়েছে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় অবস্থানে আছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজ। পাশাপাশি কলেজ দুটিসহ শহরের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ নামকরা অনেক প্রতিষ্ঠানকে ছাপিয়ে শতভাগ পাসের তালিকায় রয়েছে।

    রোববার (১৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কলেজ সূত্রে এ তথ্য জানা যায়, জিপিএ ৫ এ জেলায় তৃতীয় হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৪৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।

    এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০১ জন। যা শতকরা হিসেবে ৮২ দশমিক ৩৪ শতাংশ। দ্বিতীয় হওয়া বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ২৯৯ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন। শতকরা হিসেবে ৮৩ দশমিক ২৭ শতাংশ। এদিকে বরাবরের মতো নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ১ হাজার ৬৬০ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে মোট ১ হাজার ৫৫১ জন। যা শতকরা হিসেবে ৯৩ দশমিক ৪৩ শতাংশ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728