জমিয়াতুল মোদার্রেছীনের শেরপুর উপজেলা শাখার কমিটি গঠন।
মোঃ নজরুল ইসলাম জাকি। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর উপজেলা শাখার (বগুড়া) ২০২২ সালের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।
গত ২৬ ফেব্রুয়ারি/২২ইং তারিখে শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা অফিস কক্ষে এক সাধারন সভার আয়োজন করা হয় ।
উক্ত সভায় শেরপুর উপজেলার মাদ্রাসা শিক্ষক সমিতির ১৩৫ জন সদস্যের উপস্থিতিতে পরামর্শের ভিত্তিতে শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ শামসুদ্দিন সাহেব কে সভাপতি ও শুভগাছা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ কামাল মোস্তফা কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়।
কোন মন্তব্য নেই