Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রামে শহীদ শামছুজ্জোহা আশরাফ (জোহা) এর ২৯ তম শাহাদাত বার্ষিকী পালিত।

    জাকারিয়া লিটন নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় নন্দীগ্রাম আওয়ামী পরিবারের  সন্তান শহীদ শামছুজ্জোহা আশরাফ (জোহা) এর ২৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ১৯৯৩ সালে আজকের এই দিনে জামায়াত শিবির কর্তৃক নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্র ছোট ভাই শহীদ শামছুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করা করা হয়। এ উপলক্ষে নন্দীগ্রাম সদরে সাব-রেজিষ্ট্রী অফিস সংলগ্ন শহীদ শামছুজ্জোহা আশরাফ (জোহা)  এর স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলী নিববেদন করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন, শহীদ শামছুজ্জোহার বড় ভাই নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্ ও তার সহধর্মিণী ফাতেমা জহুরা, ছেলে ফাহামিদ জোহা আশরাফসহ পরিবারের অন্যান্য সদস্যগণ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, আওয়ামীলীগ নেতা সোহেল রানা সোহাগ, সাবেক কৃষকলীগ নেতা শাহজাহান আলী, ইঞ্জিঃ মোফাজ্জল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, প্রমূখ। শহীদ শামছুজ্জোহার শাহাদাত বার্ষিকীতে উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্ বলেন, শহীদ শামছুজ্জোহা হত্যাকান্ড মামলা বিচারাধীন রয়েছে, এ মামলায় যারা আসামি হিসাবে অভিযুক্ত আছে, আমদের পরিবারের পক্ষ থেকে তাদের উপযুক্ত বিচারের রায় ও শাস্তি প্রত্যাশা করছি এবং এ রায় যেন দ্রæত কার্যকর হয় তার জোর দাবি জানাচ্ছি। পরিশেষে শহীদ শামছুজ্জোহা আশরাফ (জোহা’র)  আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728