Header Ads

ad728
  • Breaking News

    সিরাজগঞ্জের কাজীপুরে ওয়ারেন্ট ভুক্ত একজন আসামি গ্রেপ্তার

    সিরাজগঞ্জের কাজীপুরে ওয়ারেন্ট ভুক্ত সোহেল রানা (২৮) নামের এক জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার ভানুডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শুক্রবার দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

    থানা সূত্রে জানা গেছে, সোহেল রানার বিরুদ্ধে বগুড়ার ধুনট থানায় ২০২০ সাল থেকে একটি মাদক মামলা চলছিল। এতো দিন তিনি পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কাজীপুর থানা পুলিশ।

    কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, আসামীকে শুক্রবার দুপুরেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


    ডেস্ক রিপোর্টঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728