পোরশায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা।
স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষ করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই