Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের রাতভর অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ১৫ জন গ্রেফতার।।

    আকিকুর রহমান রুমনঃ-হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের পৃথক পৃথক রাতভর অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে নিয়ে ১৫জন আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ।

    থানা পুলিশ সূত্রে জানাযায়,গত ২০মার্চ রবিবার ও ২১ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টায় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন'র দিক-নির্দেশনায় মার্কুলী নৌ পুলিশ ফাড়ী ইনচার্জ আবদুর রব এর নেতৃত্বে এসআই রাকিবুল ইসলাম ও সংগীয় অফিসার ফোর্সসহ মার্কুলী বাজার মশাকলি গ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ২'শ বিশ গ্রাম গাঁজাসহ, মৃত কাশেম সরদারেরর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান (হবি)৪৫ ও তার স্ত্রী মিলন বিবি(৪০) গ্রাম কাদিরগঞ্জ (মার্কুলী বাজার,মশাকলির চড়) নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও রবিবার ২০ মার্চ রাতে এসআই(নিঃ) শামছুল ইসলাম, এসআই মনিরুল হক মুন্সী,এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন,এএসআই মোঃ তোহাসক সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় রাত্রিকালীন অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী,কাজী জাহির মিয়ার ছেলে বরকত আলী, গ্রাম করচা।লেবু মিয়ার ছেলে মোঃ সাবাজ মিয়া,সরাফত উল্লার ছেলে আইয়ুব মিয়া গ্রাম যাত্রাপাশা। মৃত আব্দুল বারিকের ছেলে ফুল মিয়া(৪০) গ্রাম পাঠানটুলা, মৃত ফিরোজ উল্লার ছেলে আবুল কালাম(৬০), আমিন উল্লাহর ছেলে মাফি উল্লাহ(৩৫),আতিক উল্লাহর ছেলে আঃ জলিল(৫২),মৃত জরিফ উল্লাহর ছেলে শরীফ উল্লাহ(৪০), ইয়াদ আলীর ছেলে নুর আহমদ(৫০)গ্রাম যাত্রাপাশা।মোঃফুল মিয়ার স্ত্রী হেনা আক্তার দিনা(৩০) গ্রাম পাঠানটুলা, আব্দুল ফজল চৌধুরীর স্ত্রী মোছাঃ রাহিয়া বেগম(৫০) গ্রাম কুতুবখানী। ধর্তব্য অপরাধ নিবারণকল্পে আসামী,আব্দুল্লাহর ছেলে ওয়াহিদ মিয়া (৩৮) গ্রামম কবিরপুর।মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ সাফিকুল ইসলাম (জুবেল)(২১)গ্রাম মুরাদপুর, আসামীদের গ্রেফতার কর হয়। এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন,থানা এলাকায় চুরি,ডাকাতি,দাঙ্গা,মাদক রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।সকল আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728