মার্কিন নায়িকার সঙ্গে ‘রাজকুমার’ হয়ে আসছেন শাকিব
মহরত অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি/ ছবি: সংগৃহীত
ডেস্ক রিপোর্টঃ র্দীঘদিন ধরেই ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যবসা সফল সিনেমার নায়ক শাকিব খান। শুধু ঢালিউড নয়, টলিউডের সিনেমায়ও দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। ঢাকা এবং পশ্চিমবঙ্গের নায়িকাদের পর এবার শাকিব খানের সঙ্গে দেখা যাবে মার্কিন নায়িকাকে।
বেশ কিছুদিন যাবত যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। সেখানেই সোমবার (২৮ মার্চ) পালন করলেন নিজের জন্মদিন। আর জন্মদিনেই হয়ে গেল তার নতুন সিনেমা “রাজকুমার”র মহরত। এই সিনেমাতেই শাকিবের সঙ্গে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো এই মহরত অনুষ্ঠানে কোর্টনি কফি নিজেও উপস্থিত ছিলেন।
জানা গেছে, কোর্টনি কফির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। টানা কয়েকটি ধাপ পার করে ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। কোর্টনি মার্কিন টিভি সিরিয়ালের অভিনেত্রী। অর্ধশতাধিক মার্কিন অভিনেত্রীদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে কোর্টনি কফিকে “রাজকুমার” সিনেমার জন্য চূড়ান্ত করা হয়েছে।
“রাজকুমার” সিনেমাটি প্রযোজনা করছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। সহযোগী প্রযোজক হিসেবে আছেন কাজী রিটন ও জাকারিয়া মাসুদ। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।
মহরতে শাকিব খান জানান, শুধু বাংলাদেশ নয়, রাজকুমার মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে।
আগামী জুলাই মাসে “রাজকুমার” সিনেমার শুটিং হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যয়বহুল এই ছবির শুটিং হবে। টেকনিশিয়ান হিসেবে থাকবেন বলিউড ও মার্কিনীরা।
.png)
কোন মন্তব্য নেই