Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ার শেরপুরে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

    মোঃ ইফতেখার আলম( শেরপুর), বগুড়াঃ বগুড়ার শেরপুর পৌর শহরে দুই বোতল ফেন্সিডিল ও ১০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরপুর শহরের টাউনকলোনী এলাকার একটি ভাড়াবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের বদিউর রহমান ভুদু সরকারের ছেলে মো. লিটন হোসেন (২৯), শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের শিমলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে সুমন উদ্দিন (২৪) ও একই এলাকার মো. রাজ্জাকের ছেলে এনামুল হক (২২)। 

    বগুড়া শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ভাড়া বাড়ি থেকে দুই বোতল ফেন্সিডিল ও ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728