Header Ads

ad728
  • Breaking News

    জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যুবলীগের আরও বেশি কাজ করতে হবে-এমপি জয়

    সিরাজগঞ্জ কাজিপুর প্রতিনিধিঃ গতকাল বুধবার (১৬ মার্চ) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ০২নং চালিতাডাংগা ইউনিয়নের ০নং ওয়ার্ড যুবলীগের এি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ ১ কাজিপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল (জয়) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র মুক্ত স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে যুবলীগের আরও বেশি বেশি কাজ ও ভুমিকা রাখতে হবে। আর এজন্যই যুব সমাজকে মাদক মুক্ত জীবন গঠন করতে হবে। 

    ০৩নংওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মন্ডলের সভাপতিত্বে সম্মেলন উদ্ভোদন করেন চালিতাডাংগা ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃরেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার,সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাএলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার। 

    সম্মেলন পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শিশির,সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি প্রকৌশলী তানভীর শাকিল জয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় সভাপতি হিসেবে রন্জু এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহ আলম মন্ডলের নাম ঘোষণা করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728