Header Ads

ad728
  • Breaking News

    সীমাবাড়ি ইউনিয়ন শ্রমিকদলের কমিটি গঠন


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়ন শ্রমিক দল গঠন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু ও বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু।

    বুধবার (১৬ই মে) বিকাল ৩ ঘটিকায় শেরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সীমাবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া উক্ত অনুষ্ঠানে শেরপুর উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ মোহাব্বত আলী সরকার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সীমাবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি  মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ কে নির্বাচিত করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728