Header Ads

ad728
  • Breaking News

    ছোনকা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

    মোঃ নজরুল ইসলাম জাকি ঃ বগুড়া জেলাধীন শেরপুর উপজেলার রহিমা-নওশের আলী অনার্স কলেজের আলহাজ্ব রফিকুল ইসলাম চাঁন অডিটোরিয়ামে ২ রা ফ্রেব্রুয়ারী কলেজের এইচএসসি ২০২১-২০২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য নবীন বরণ এবং এইচএসসি পরিক্ষার্থী-২০২১ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন উপাধ্যক্ষ রহিমা-নওশের আলী অনার্স কলেজ এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন এস.এম. আসাদুজ্জামান অধ্যক্ষ রহিমা-নওশের আলী অনার্স কলেজ। 

    উক্ত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও প্রভাষক এটিএম নুরুন্নবী সহ অন্যান্য প্রভাষক মন্ডলী। 

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোহাম্মাদ ফরহাদুজ্জামান এবং প্রভাষিকা মীর মনোয়ারা বেগম।

     এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২৭৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে এবং ২৭৭ জন পরীক্ষার্থী কৃতকার্য হয় 

    যার মধ্যে ১০ জন ছাত্র/ছাত্রী জিপিএ-৫.০০ পেয়ে কৃতকার্য হয়েছে। অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষাবর্ষের এইচএসসি, œাতক(পাশ) ও ¯œাতক(সম্মান) এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কুতিক পরিবেশনার মধ্যে দিয়ে এ দিনের সাড়ম্বর আয়োজন সমাপ্ত হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728