বগুড়ার শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, থানায় অভিযোগ।
অনেক খোজাখুজির পরে বাড়ির পাশের পুকুরে ৯ টায় তার লাশ ভেসে ওঠে এবং এলাকাবাসীর সহযোগীতায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশ বাড়িতে নিয়ে গেলে শেরপুর থানা পুলিশ এস.আই তন্ময় কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন, লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মমিন, পিতা: আবুল কাশেম, ঠিকানা- গোয়ালজানি, ৪ মাস যাবৎ তার স্ত্রী শান্তনার সাথে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু সিফাত ইসলাম সানি মায়ের কাছেই থাকে এবং তার খরচ তার বাবা বহন করেন। সন্দেহাতীত ভাবে আব্দুল মমিনের অভিযোগ আমার ছেলেকে তার মা মেরে ফেলতে পারে, এজন্য আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
কোন মন্তব্য নেই