স্বাধীনতা স্মৃতি এওয়ার্ড ২০২২ পেলেন মোঃ জামাল উদ্দিন
মোঃ নজরুল ইসলাম জাকিঃ সমাজ সেবায় বিশেষ অবদান ও সরকারী রাজস্ব আদায়ে বিশেষ স্বীকৃতি স্বরুপ,,ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কতৃক আয়োজিত ,স্বাধীনতা স্মৃতি এওয়ার্ড ২০২২ পদকে ভূষিত হন শেরপুর উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলার দলিল লেখক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন। গতকাল ১৬ মার্চ/২২ ইং তারিখে এই পুরস্কারে ভূষিত হন তিনি।
গত ফেব্রুয়ারি/২০২২ইং মাসে বাংলাদেশের মধ্যে সফল দলিল লেখক হিসেবে ১০ জনের মধ্যে বাছাইয়ে প্রথম হন এবং শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত হন তিনি। জনাব জামাল উদ্দিন শেরপুর সাব রেজিস্ট্রারী অফিসে দীর্ঘ ৩১ বছর যাবত দলিল লেখার কাজ করেন। তিনি সততা যোগ্যতা ও দক্ষতার সাথে সুন্দর লেখার মাধ্যমে দলিল লেখার কাজ সম্পাদন করায় জনগণের প্রশংসা কুড়িয়েছেন ।
অন্যান্য দলিল লেখকগন বলেন ,তিনি বগুড়া জেলার শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে একজন বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন ।তিনি সকলের কাছে কৃতজ্ঞ তিনি পরপর দুটি জাতীয় পুরস্কার প্রাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ।তিনি সকলের কাছে দোয়া প্রার্থী যেন তার কর্মময় জীবন সুন্দর সমৃদ্ধ হয় এবং জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে জনগণের পাশে থাকতে পারেন এই প্রত্যাশা করেন।
কোন মন্তব্য নেই