Header Ads

ad728
  • Breaking News

    কামারখন্দে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

     

    কামারখন্দ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কামারখন্দ উপজেলায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। 

    সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে সকাল সাড়ে দশটায় কামারখন্দ উপজেলা চত্বর  প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক  ডাঃ হাবিবে মিল্লাত মুন্নাসহ উপজেলা বিভিন্ন দপ্তর । 

    পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা চত্বর হতে  জামতৈল গোডাউন মোড়  হয়ে কামারখন্দ আ'লীগের কার্যালয়ে বর্ণাঢ্য র‌্যালী শেষে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে কেক কর্তন এবং মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত  করেন।

    উপজেলা প্রশাসনের আয়োজন    সমাবেশ স্কোয়াডে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মুক্তির উৎস এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা অনুষ্ঠানে অংশগ্রহণ ও উদ্বোধন এবং  বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

    এ সময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক  মোঃ আনোয়ার হোসেন সেখ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান ও ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, কামারখন্দ থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ, জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকবুল হোসেন,  বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728