Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত


    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় ১ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

    প্রাপ্ত তথ্যে জানা যায় ৭ই মার্চ সকাল আনুমানিক ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম থানাধীন দামগাড়া নামক স্থানে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোঃ আবু জাফর (৫০), পিতা মৃত জহির উদ্দিন, সাং ফোকপাল, থানা নন্দীগ্রাম, জেলা বগুড়া গুরুতর জখম হইলে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস উদ্ধার করে শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় মোঃ আবু জাফর (৫০), অনুমান ১২ঘটিকায় মৃত্যুবরণ করেন।

    এ বিষয়ে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মিলনের সাথে কথা বললে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728