নন্দীগ্রামে বিভিন্ন অফিস পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৪ই মার্চ সকাল ১০টায় থেকে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন অফিস ও স্থাপনা পরিদর্শন করেন, বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। ওই সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, ডিসি’র সিএ বাবর আলী প্রমুখ।
পরিদর্শন কালে জেলা প্রশাসক জিয়াউল হক নন্দীগ্রাম থানা, নন্দীগ্রাম মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা কৃষি অফিসের ছাদ বাগান, উপজেলা বিভিন্ন ভ‚মি অফিস, আদিবাসী পল্লীসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন।
কোন মন্তব্য নেই