নন্দীগ্রামে ৩নং ভাটরা ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৪ই মার্চ সকাল ১০টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে বিএনপি’র দলীয় অস্থায়ী কার্যালয়ে ৩নং ভাটরা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে ভাটরা ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে ৩নং ভাটরা ইউনিয়ন বিএনপি'র আহবায়ক মোঃ শাহ আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, নন্দীগ্রাম-কাহালু ৩৯, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপি'র আহবায়ক মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক হাফিজার রহমান শাহিন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, আহবায়ক কমিটির সদস্য মোঃ আলেকজান্ডার, নন্দীগ্রাম পৌর বিএনপি'র আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম-আহবায়ক ফেরদৌসুর রহমান ফিল্লুর, পৌর বিএনপি নেতা ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান, ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আবু হাশেম, বিএনপি নেতা খলিলুর রহমান, গোলাম হোসেন, আবুল কালাম, হযরত আলী, আব্দুর রহিম, নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, সদস্য সচিব মতিউর রহমান মুসা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, যুগ্ম আহবায়ক সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী প্রমুখ। উল্লেখ্য, উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ শাহ আল হেলালকে সভাপতি, মোঃ শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ আবুল বাশার বাচ্চুকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কোন মন্তব্য নেই