Header Ads

ad728
  • Breaking News

    শিবগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার শিবগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

    “কৃষি কাজে প্রযুক্তি শিবগঞ্জের সমৃদ্ধি" এই স্লোগানকে সামনে রেখে সোমবার শিবগঞ্জ কৃষি অফিস চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আল মুজাহিদ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার কে.এম রাফিউল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, কৃষকলীগ নেতা লুৎফর রহমান, শাহিনুর মাস্টার প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728