Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ার শেরপুরে বিএনপির সমাবেশ শেষে বিক্ষোভে পুলিশের বাধা।


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্দ্ধগতি এবং সর্বগ্রামী দুর্নীতির প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে শেরপুর শহরের খেজুরতলা এলাকার কোচ কাউন্টারেই এই কর্মসুচী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা। বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুবার রহমান হারেজ, বগুড়া জেলা আহবায়ক কমিটির সদস্য ভিপি শহিদুল ইসলাম বাবলু, পিয়ার হোসেন পিয়ার, হাসানুল মারুফ শিমুল, রফিকুল ইসলাম মিন্টু, স্বাধীন কুমার কুন্ডু, মোস্তাফিজুর রহমান নিলু, মহিলা দল নেত্রী নাছরিন আক্তার পুটি, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম, আইয়ুব আলী,আব্দুল মমিন, মোঃ গোলাম মোস্তফা আলমগীর, তরিকুল ইসলাম সম্রাট, আমজাদ হোসেন, সজীব সরদার, শ্রমিক দল নেতা সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ কাউসার কলিন্স, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, শেরপুর উপজেলা ছাত্রদলের জাকারিয়া হোসেন বাকী, কৌশিক জ্জামান ইমন,মারুফ হোসেন, রাফি আল আমিন, পলাশ,পান্ত প্রমুখ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কে উঠতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728