বগুড়া শেরপুরে ৫ জুয়াড়ি গ্রেপ্তার।
মোঃ ইফতেখার আলম (শেরপুর) প্রতিনিধি বগুড়াঃ বগুড়ার শেরপুরে তাস দিয়ে জুয়া খেলার আসর থেকে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা গ্রামের একটি সেচ মেশিন ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আয়রা গ্রামের মো. শরাফত আলীর ছেলে মো. আবু বক্কর (৪৬), আব্দুল কুদ্দুসের ছেলে এনামুল হক (২৫), অতুল সরকারের ছেলে পরিতোষ সরকার (৩৩), মো. মকবুল হোসেনের ছেলে নূর আলম (২৭) ও মৃত আবুল শেখের ছেলে মো. নায়েব আলী (৪৮)|
বগুড়া শেরপুর থানার এসআই শাহাদত হোসেন জানান, অভিযানকালে তাদের নিকট থেকে ১ প্যাকেট খোলা তাস এবং নগত ১ হাজার ৪শত ৩০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই