বগুড়ার শেরপুরে ট্রাকসহ ৪৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক-০২
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরে ট্রাকযোগে বহনকালে ৪৭৬ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সোমবার (৪ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার সীমাবাড়ী বগুড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে কারিমুল ইসলাম (৩৭) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার বাড়ীপাকু গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে মো. রাসেল (২২)।
এসময় ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ( ঢাকা মেট্রে ট-১৮-৭৪৬৪) আটক করা হয়।
র্যাব-১২ সিরাজগঞ্জ হাটিকুমরুল ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়ার শেরপুর থানায় সোর্পদ করা হয়েছে।
.png)
কোন মন্তব্য নেই