Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ার শেরপুরে মহিলার ঘরে ঢুকে যুবকের ধর্ষণের চেষ্টা


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরে দিনে দুপুরে এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের মাগুড়ারতাইড় গ্রামে এই ঘটনা ঘটে।

    ওই নারী জানান, প্রতিবেশী সবুজ নামের এক যুবক প্রায় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলে। আজ বাড়িতে কেউ না থাকার সুযোগে সে ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এসময় বাধা দিলে আমাকে মারপিট করে আহত করে।

    স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান জানান, খবর পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাছাড়া থানায় একটি অভিযোগও দেয়া হয়েছে।

    শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ সংক্রান্ত অভিযোগ এখনো পাইনি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728