Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৬০কেজি গাঁজাসহ গ্রেফতার ১

     

    হবিগঞ্জ প্রতিনিধিঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানে, ১৪ এপ্রিল,  তারিখে রাত ০১.৩০ ঘটিকায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ০৫নং শানখলা ইউনিয়নের শানখলা গ্রামে অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটো রিক্সা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 

    গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার বাহুবল থানার ইজ্জতপুর এলাকার বাসিন্দা আব্দুল আজিজ (২৬), পিতা- মৃত ওয়াছ উল্লাহ।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান হবিগঞ্জ জেলার চুনারুঘাটের শানখলা এলাকা দিয়ে রাতের কোন এক সময় নিয়ে যাবে।

    প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল চুনারুঘাটের শানখলা এলাকায় শায়েস্তাগঞ্জ হতে দেউন্দীগামী পাকা রাস্তার উপর একটি সিএনজি অটো রিক্সা তল্লাশীকালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক গাঁজা ব্যবসায়ী আব্দুল আজিজকে আটক করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অবৈধ মাদক তথা গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃত মাদক ব্যবসায়ী নিত্যনতুন কৌশল অবলম্বন করে বিভিন্ন যানবাহন যোগে বিশেষ করে সিএনজি অটো রিক্সা ব্যবহার করে মাদক পরিবহনের কাজ করত। 

    সংগ্রহকৃত গাঁজা ব্যবহার করে এই মাদক ব্যবসায়ী চক্র হবিগঞ্জ সহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করত। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728