Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জে শুভ বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

    হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের স্থানীয় ছোট বড় কিশোর কিশোরী যুবক যুবতীদের অংশ গ্রহণের মধ্য দিয়ে শুভ বাংলা নববর্ষ -১৪২৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    শোভাযাত্রায় ছোট্ট কিশোর কিশোরীদের লাল সাদা হলুদের বর্নীল সাজে সজ্জিত ও বর্ষবরনের বিভিন্ন ব‍্যানার ফেষ্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রা করে।

    বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে থানা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

    এতে অংশগ্রহন করেন হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ লাখাই আসনের সাংসদ আলহাজ্ব এডঃ আবু জাহির এমপি, এতে সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক ইশরাত জাহান ও হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মুরাদ আলীসহ স্হানীয় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকতা ও বিভিন্ন শ্রেণি পেশার স্থানীয় উৎসুক মানুষ উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728