Header Ads

ad728
  • Breaking News

    বিগ বাজেটের গান ভিডিওতে রানা-সোনিয়া

     

    ডেস্ক রিপোর্টঃ এবার বড় চমক নিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গন মাত করতে আসছে নতুন মিউজিক ভিডিও ‘পানি পানি’। বিগ বাজেটের এই মিউজিক ভিডিওতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের শিল্পী কর্নিয়া।  

    এফডিসিতে বিশাল সেট বানিয়ে সম্পন্ন হয়েছে গান ভিডিওটির শেষ ধাপের কাজ।রোহান বেলালের কোরিওগ্রাফীতে প্রায় ১০০জন জুনিয়র আর্টিস্ট নিয়ে ড্যান্স আইটেম এর সাথে নেচেছেন মুক্তি প্রতীক্ষিত ‘মাসুদ রানা’র নায়ক রাসেল রানা ও নবাগত সোনিয়া খান।

    গানটির ভিডিও নির্মাণ করছেন দর্শকপ্রিয় নির্মাতা সৈকত নাসির ও তার ভিজ্যুয়ালাইজার ওয়ার্কশপটিম। ডিওপি সানি খান ও গানটির প্রযোজক চৌধুরী এস হাসান।

    গীতিকবি চৌধুরী এস হাসানের লেখায় গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। দুই ধাপে কক্সবাজারে গানটির দৃশ্যধারণ হওয়ার পর বুধবার এফডিসিতে হয় এটির শেষ ধাপের কাজ।

    নির্মাতা সৈকত নাসির জানান, ‘মেগা বাজেটের কাজ এটি। তাই ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। কোন আয়োজনের কমতি রাখতে চাইনি। বড় আয়োজনে গানটির নান্দনিক দৃশ্যায়ন ও স্টাইলিং সবার ভালো লাগবে।

    গানটি নোনা এন্টারটেইনমেন্ট চ্যানেলে আসছে ঈদে অবমুক্ত হবে বলে জানা যায়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728