Header Ads

ad728
  • Breaking News

    রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা বি,এম নজরুল ইসলাম আর নেই।।

    সেলিম খান সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ কলারোয়া মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আর্লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাতক্ষীরা জেলা আ’লীগের সহ সভাপতি রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা বি,এম নজরুল ইসলাম আর নেই । মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কলারোয়ার রাজনৈতিক অঙ্গনের একটি অধ্যায়ের অবসান হলো !

    বৃহস্পতিবার(৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বি,এম নজরুল ইসলাম( নজরুল সাহেব) ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্না,,,,রাজেউন)। তিনি হার্ট বাইপাস সার্জারিরত অবস্থায় হঠাৎ কিডনি ও হার্টের সমস্যা অনুভব করায় ডাক্তার শফিকুল ইসলামের পরামর্শে দ্রুততার সাথে বিমান যোগে গত বুধবার রাতে ঢাকাস্থ ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ পুত্র,৪ কন্যা ও নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাী রেখে গেছেন। বর্ষিয়ান রাজনীতিবিদ, বি,এম নজরুল ইসলামের মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক ভাবে জানা যায়, বৃহস্পতিবার রাতে শববাহী গাড়িতে মরদেহ ঢাকা থেকে কলারোয়ার বাড়িতে আনার পর শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮ টায় জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে বাসস্টান্ড সংলগ্ন বাড়ির পার্শ্বে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে। প্রয়াতের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, যুবলীগ নেতা মাসুম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আজাদুর রহমান খান চৌধুরী মজনু, কলারোয়া রিপোর্টার্স ক্লাব, সোনাবাড়িয়া আঞ্চলিক রিপোর্টার্স ক্লাব কলারোয়া, সহ বিভিন্ন স্তরের মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728