Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ার শাহজাহানপুরে বিদেশি পিস্তলসহ বাসযাত্রী গ্রেপ্তার


    মোঃ নজরূল ইসলাম জাকিঃ বগুড়ায় বিদেশি পিস্তলসহ সানোয়ার হুসেন নামে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ বগুড়ার একটি দল। সোমবার ভোরে বগুড়া শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী মোড় এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

    গ্রেপ্তার সানোয়ার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাংগাপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

    র‌্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন জানান, মাদক উদ্ধার করার জন্য বনানী এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছিল। ওই সময় যাত্রীবাহী বাস তল্লাশির এক পর্যায়ে পিস্তল-ম্যাগজিনসহ সানোয়ারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728