শিবগঞ্জে দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে শ্রী শ্রী দুর্গা মন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় শিবগঞ্জ কেন্দ্রীয় বানাইল বারোয়ারী শিবমন্দিরে শ্রী শ্রী দূর্গা মন্দির নির্মানের শুভ উদ্বোধন করেন শিবগঞ্জ পৌর মেয়র ও শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক।
শিবগঞ্জ কেন্দ্রীয় বানাইল বারোয়ারী শিব মন্দির কমিটির আয়োজনে মন্দির কমিটির সভাপতি ডা. দেবাশীষ কুমার গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সময়ে সকল ধর্ম, বর্ন, নির্বিশেষে সকল মানুষ, যে যার ধর্মের রীতিনীতি, আচার অনুষ্ঠান পালন করে যাচ্ছেন। শিবগঞ্জে কেন্দ্রীয়ভাবে একটি ধর্মচর্চা কেন্দ্রে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শিবগঞ্জের মানুষের মধ্যে ধর্ম নিয়ে কোন মতবিরোধ নেই। সকল ধর্মের মানুষ এক সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাচ্ছে। শিবগঞ্জে যে আধুনিক দুর্গা মন্দির নির্মাণকাজ শুরু হচ্ছে, সেটা অনেক আনন্দের বিষয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) তানভীর হাসান, সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস, বগুড়া জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. এন, সি, বাড়ই, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, পৌর কাউন্সিলর খম শামীম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি অ্যাড. উজ্জ্বল প্রসাদ কানু প্রমুখ।
.png)
কোন মন্তব্য নেই