কামারখন্দে পানি সম্পদ সচিবের জন্মবার্ষিকী পালন
ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আজকের দিনে জন্মগ্রহণ করেন বর্তমান পানি সম্পদ সচিব ও পরিবেশ বিষয়ক সংস্থা ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার। ১৯৬৪ সালের ২২ মে রবিবার এ দিনে সিরাজগঞ্জ সদর উপজেলায় নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। জন্মবার্ষিকী উপলক্ষে কেক কর্তন করা হয়েছে।
রোববার (২২ মে) সন্ধ্যায় উপজেলা পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা ও কেক কর্তন করেছেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠন।
এসময় উপস্থিত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল হাসান আমিনুল, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল সাইদী হীরা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক সোহেল রানা হামিদুল, জাতীয় শ্রমিকলীগ কামারখন্দ উপজেলা শাখার সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুদ্দু। জামতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু শাহান রেজা, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজবী সরকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই