Header Ads

ad728
  • Breaking News

    শিবগঞ্জে ইট ভাটায় জরিমানা

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় শিবগঞ্জে পরিবেশ দূষণ, আইন ভঙ্গ করে ইট ভাটা স্থাপন ও ইট প্রস্তুতের দায়ে ইট ভাটায় অভিযান চালিয়ে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাময়মান আদালত। মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ এমএবি ইট ভাটায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী।

    অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী জানান, আইন ভঙ্গ করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী এমএবি ইট ভাটার মালিক মোঃ মোফাজ্জল হোসেনের বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ পাশাপাশি বিষাক্ত গ্যাস নিঃসরণের কারনে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতির পরিমান বিবেচনা করে ক্ষতিপূরণ দিতে ইট ভাটা মালিককে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, কৃষি অফিসের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728