Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রামে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

    নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৯শে মে বৃহস্পতিবার বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষ ভদ্রাবতীতে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রানা এলএলবি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোহা.তোফাজ্জল হোসেন মন্ডল,নন্দীগ্রাম থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবু তাহের,ইউপি চেয়ারম্যান মোঃ মোরশেদুল বারী,মোঃ আবুল কালাম,নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন, সরকারি মহিলা কলেজের প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, মনসুর হোসেন ডিগ্রি কলেজের প্রতিনিধি প্রভাষক মোঃ মামুনুর রশিদ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র প্রমূখ। উক্ত সভায় বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728