Header Ads

ad728
  • Breaking News

    ধুনটে মাদ্রাসা পড়ুয়া ছাএীকে ধর্ষণের চেষ্টা


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া জেলা ধুনট উপজেলা সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের এক মাদ্রাসা পড়ুয় ছাএী (১১)কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার লম্পট সোহাগ ওরফে গেদা (৩৮) পিতা ঃ ওসমান এর বিরুদ্ধে।

    সরজমিনে গিয়ে জানাযায়,ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের এক মাদ্রাসা পড়ুয়া ছাএী স্থানীয় একটি মাদ্রাসাতে লেখাপাড়া করে এবং ১৭ পাড়া কোরআন এর হাফেজ ও বটে।বিয়ের একটি অনুষ্ঠানে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে।

    এমতাবস্থায় গত ১৪/৫/২০২২ ইং তারিখ বেলা অনুমানিক ১১ ঘটিকার সময় সবার অজান্তে একই এলাকার লম্পট সোহাগ ওরফে গেদা আকন্দ (৩৮)পিতা-ওসমান গনি, বাড়িতে প্রবেশ করে এবং ওই মাদ্রাসা ছাএীকে আম খাওয়ানোর প্রলোভন ও টাকা দিখিয়ে তার নিজ বসত বাড়িতে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে তার যৌন কামনার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং তাকে জাপটাইয়া ধরিলে ভিকটিম ভয়ে চিৎকার করে।তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে লম্পট সোহাগ ওরফে গেদা তাকে প্রাণ নাশের হুমকি ধামকি প্রদর্শন করে কৌশলে পালিয়ে যায়। পরে ওই মাদ্রাসা ছাএীর বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এই বিষয়ে অভিযুক্ত সোহাগ ওরফে গেদা এর কাছে ঘটনার বিবরণ জানতে চাইলে তিনি বলেন,গেদা বাড়িতে নাই এবং মোবাইলে কথা বলার ছলনা করে বাড়ি থেকে পাশকাটিয়ে চলে যায়।

    পরে অভিযুক্ত সোহাগ ওরফে গেদা এর বাবা ওসমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার কথা শিকার করে বলেন আমার ছেলে এই কাজ করলেও করছে না করলেও করছে, তবে এটা অন্যায় করেছে। আমারা এলাকায় বসে মুরুব্বিের নিয়ে মিমাংসা করতে চেয়েছিলাম কিন্তু তারা কারো কথা না শুনে থানায় অভি করেছে। এখন যেটা হওয়ার হবে আমাদের আর কিছুই করার নাই বলে তিনি জানান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728