আব্দুল্লাহ আল মাহমুদ খুলনা জেলার 'শ্রেষ্ঠ' ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
ওয়াছিক রাজিব দিঘলিয়া ঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব/তহশিলদার) আব্দুল্লাহ আল মাহমুদ এ বছর খুলনা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। 'ভূমি সেবা সপ্তাহ - ২০২২' উপলক্ষে তাকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি ও খুলনা জেলার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
আব্দুল্লাহ আল মাহমুদ কে অভিনন্দন জানিয়ে উপজেলা সহকারী রাজস্ব কর্মকর্তা (ভূমি) বলেন, তার এই অর্জনে আমরা গর্বিত। তার কর্মদক্ষতা, ভূমি বিষয়ক জ্ঞান, আন্তরিক সেবা প্রদানের মানসিকতা অন্যদের জন্য অনুসরণীয়। তিনি আমাদের রাজস্ব প্রশাসনের গব।
.png)
কোন মন্তব্য নেই