Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে একজনের মৃত্যু


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরে সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে কানাই বাসফোর (২০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণসাহাপাড়া গ্রামের পরিতোষ চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কানাই উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের মৃত পটলা বাসফোর এর ছেলে।

    জানা গেছে, মঙ্গলবার ১২টায় কানাই বাসফোর পরিতোষ চন্দ্রের বাড়ীতে সেফটি ট্যাংক পরিষ্কার করতে ভেতরে নামে। এরপর সে ট্যাংকে পড়ে সেখানেই মারা যায়। পরে কানাইয়ের ভাই আনন্দ বাসফোর অনেক খোঁজাখুঁজির পর পরিতোষের বাড়ির ট্যাংকিতে গিয়ে দেখলে সেখানে কানাইয়ের মৃত দেহ দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728