শেরপুরে ভীমজানি উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরের ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯মে) বিদ্যালয় চত্বরে বেলা ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ীরা হলেন- মহিলা অভিভাবক সদস্য পদে মোছা. আলেছা খাতুন (১২২ ভোট) , অভিভাবক সদস্য পদে কাজেম উদ্দিন প্রামাণিক (১১৯ ভোট), মো. আছাদ আলী (১১৫ভোট), মো. মজনু মিয়া (১১২ ভোট) ও মো. শামায়ন হোসেন (১০৫ ভোট)।
এছাড়া দাতা সদস্য পদে মো. মহির উদ্দিন, শিক্ষক প্রতিনিধি একেএম জহিরুল হক ও মো. আব্দুল্লাহ আল আমিন নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. নাজমুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এতে ২৬২ জন ভোটারের মধ্যে ২৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
.png)
কোন মন্তব্য নেই