দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ, আহত -২
শনিবার দুপুর ১:৪৫ মিনিটে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ০১নং গাজীরহাট ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে ( গাজীরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল গ্রুপের লোক) মোঃ আজিজুর (২৫) পিতা-কালাম মোল্যা, জসিম মোল্যা (৩০) পিতা- পেচু মোল্যা, উভয় সাং- বামনডাঙ্গা, থানা ও উপজেলা- দিঘলিয়া, জেলা- খুলনাকে একই এলাকার (ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু গ্রুপের লোক) ১) ফারুক (২২), ২) ফয়সাল (২২),৩) সম্রাট (২০) ও ৪) মেহেদী (২৩) সহ অজ্ঞাত নামা কয়েকজন মিলে বামনডাঙ্গা ০১নং ব্রীজের উপর স্থানে ফেলে ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
২। জানা যায় যে, উল্লিখিত আজিজুর ও জসিম মোল্যা গাজীরহাট বাজার হতে ইজিবাইক যোগে নিজ বাড়িতে ফেরার সময় উল্লিখিত আসামিরা তাঁদেরকে মারধর করে আহত করে।
উল্লেখ্য যে, দিঘলিয়া উপজেলার ০১নং গাজীরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল ও উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু গ্রুপের লোকজনের মধ্যে পূর্বে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনার জের ধরেই বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু গ্রুপের লোকজন সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল গ্রুপের লোকজনদের উপর হামলা করেছে বলে জানা যায়।
ঘটনার বিষয়ে অবগত হয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করে নাই বলে জানা যায়। বর্তমানে উক্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
কোন মন্তব্য নেই